
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধ: সিংগাইর উপজেলার চারিগ্রামের দাশেরহাটি এলাকায় অবস্থিত পরিবেশবান্ধব তানভীর এন্টারপ্রাইজ ব্যাটারী রিসাইক্লিন প্লান্ট বন্ধের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বেলা ২ টায় প্যারামাউন্ট টাওয়ারে এ সংবাদ সম্মেলন করেন ওই ফ্যাক্টরির মালিক ফারুক হোসেন পোদ্দার।
সংবাদ সম্মেলনে ফারক হোসেন অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ফ্যাক্টরীর কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন। স্থানীয় পর্বত নামের এক লোকের সাথে আমার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সে কতিপয় লোক নিয়ে স্থানীয়দের ভুল বুঝিয়ে ভিভ্রান্তি সৃষ্টি করে ফ্যাক্টরিটি বন্ধের পায়তারা করছে। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে বিধি-বিধান মেনে পরিচালিত হচ্ছে এবং এতে কোনো ধরনের পরিবেশ দূষণের সুযোগ নেই।
তিনি আরও বলেন, ফ্যাক্টরীটি স্থানীয়ভাবে ৫০/৬০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানটি বন্ধের চেষ্টা, বিনিয়োগ ও উন্নয়নবান্ধব পরিবেশের জন্য নেতিবাচক বার্তা বহন করবে বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ফারক হোসেন পোদ্দার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় মুরব্বি মো.নয়া মিয়া উপস্থিত ছিলেন।


