slider

সিংগাইরে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল

সিরাজুল ইসলাম,সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ এপ্রিল) উপজেলার জামির্ত্তায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ এসএম আব্দুল মান্নানের বাসভবনে ইফতার পূর্ব আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ এসএম আব্দুল মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, ঈদের পর থেকেই জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের নতুন করে কমিটি গঠন করা হবে। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে মহাজোটের প্রার্থীই হবে জাতীয় পার্টির প্রার্থী। সেই হিসেবে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
আলোচনা সভা শেষে দেশ ও জাতীর কল্যান কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামির্ত্তা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম।
ইফতার মাহফিলে অংশ নেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাঈদ, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শাহাদৎ হোসেন, চান্দহর ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন বাদল, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button