সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ।
সোমবার (২৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার জামসা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত কাশেম আলীর ছেলে জিন্নত আলী (৬০) ও তার স্ত্রী রহিমা খাতুন (৫০)।
জানাগেছে, সিংগাইর থানার এসআই পার্থ শেখর ঘোষ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের জিন্নত আলীর বাড়িতে অভিযান চালান। এসময় তাদের ঘর তল্লাশি করে ৩ কেজি ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন । মঙ্গলবার (২৪ জুন) সকালে তাদেরকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়।




