sliderস্থানিয়

সিংগাইরে অপারেশন ডেভিল হ্যান্টে আটক-৩

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ডেভিল হ্যান্টের অভিযানে ওয়ার্ড আ’লীগের সভাপতিসহ ৩ জনকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। শুক্রবার (৯মে) দিবাগত রাতব্যাপি উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

শনিবার(১০ মে) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম. তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন,তালেবপুর ইউনিয়নের চর গোলড়া ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মীর মনোয়ার হোসেন(৬৩),ধল্লা ইউনিয়নের সাবেক আ’লীগের সহ-সভাপতি মো.নজরুল ইসলাম (৪৫) ও জামির্ত্তা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো.ইউনুস আলী(৫৮)।

সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জে.ও.এম. তৌফিক আজম জানান,আটককৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button