সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরীর টাকা প্রদান করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এ ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান করা হয় । এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ।
সুবিধাভোগীরা জানান ঢেউটিন ও আর্থিক সুবিধা পেয়ে তারা উপকৃত হয়েছেন।



