অপরাধশিরোনাম

সায়েন্সল্যাবে হাতবোমায় রক্তাক্ত ২ পুলিশ সদস্য

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে রাস্তার পাশে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই, এবি) শাহাব্বুদিন (৩৫) ও ট্রাফিক কনস্টেবল আমিনুল ইসলাম।
তাৎক্ষণিক পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি বলেন, ‘ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের উপর থেকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে বলে শুনেছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button