খেলা

সাড়ম্বরে নববধূ ঘরে তুললেন মোস্তাফিজুর

জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে নববধূকে ঘরে তুলে নিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় আড়াই হাজার মানুষের আগমনে মুখরিত ছিল এই ক্রিকেট তারকার বৌভাত অনুষ্ঠান।
শনিবার সকাল থেকেই অতিথিরা আসতে শুরু করেন। তবে আজও মিডিয়ার সামনে চুপচাপ ছিলেন মোস্তাফিজুর রহমান। তার বাবা আবুল কাশেম গাজী নব দম্পতির জন্য দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে মোস্তাফিজুর রহমানের বৌভাত অনুষ্ঠানের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, গত ২২ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজুর রহমান। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী। শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু মোস্তাফিজুর রহমানের মেজো মামা। মায়ের ইচ্ছাতে পারিবারিকভাবেই মামাতো বোন সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন ‘কাটার মাস্টার’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button