sliderস্থানিয়

সালথা থানা পুলিশের ব্যতিক্রমী মহড়া

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফরিদপুরের সালথা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খানের ব্যতিক্রমী উদ্যোগ। সালথা থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে ঘিরে থানা এলাকায় পুলিশ সদস্যদের নিয়ে মহড়া করেছেন তিনি। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সালথা উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে সালথা থানা পুলিশের ৩০-৩৫ জন সদস্য নিয়ে মহড়া দেন (ওসি) বাবলুর রহমান খান।

এসময় সালথা থানার (ওসি) তদন্ত কেএম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা মহড়ায় উপস্থিত ছিলেন।

এসময় সালথা থানার নবাগত (ওসি) বাবলুর রহমন খান বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোন নেতাকর্মী কোনরকম নাশকতার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে। এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা তাদের পাশে থাকবে। সাধারণ মানুষের যে কোন প্রয়োজনে থানায় ওসির রুমের দরজা সর্বদা খোলা থাকবে। পুলিশ জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে। আমার থানায় এলাকায় কোন ফ্যাসিস্টের লোক কোন রকম কোন নাশকতার পায়তারা করলে কাউকে কোন ছাড় দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button