sliderস্থানিয়

সালথায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত আটঘর উচ্চ বিদ্যালয়

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরবজনক স্বীকৃতি অর্জন করেছে আটঘর উচ্চ বিদ্যালয়।

উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সমন্বয়ে গঠিত বাছাই কমিটি শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য, সন্তোষজনক একাডেমিক ফলাফল, সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ এবং দক্ষ ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনার ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করে।

উল্লেখ্য, আটঘর উচ্চ বিদ্যালয় এর আগেও এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে টানা তিন বছর উপজেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে শিক্ষা অঙ্গনে প্রশংসিত হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুজ্জামান খান বলেন, আমাদের প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই স্বীকৃতি আমার শিক্ষকতা জীবনে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

তিনি এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, দিকনির্দেশনা ও সহযোগিতা এবং শিক্ষার্থীদের আন্তরিকতা ও ভালোবাসার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সভাপতি, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও সংশ্লিষ্ট মহল প্রধান শিক্ষককে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button