sliderস্থানিয়

সালথায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:”গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের” এই প্রতিপাদ্য বিষয় কে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ফরিদপুরের সালথা উপজেলা যুবদল। আজ শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী পোনা অবমুক্তকরণ, বৃক্ষ রোপণ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা যুবদল।

কর্মসূচির শুরুতে কুমার নদীসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। পরে বৃক্ষ রোপণের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়কের পাশে ফলজ গাছ লাগানো হয়। গাছ লাগানো শেষে সালথা সদর বাজারসহ বিভিন্ন বাজারে পথচারীদের মাঝে খাবার ও খাবার পানি বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে ও মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা মিরান হুসাইন, ফরিদ হোসাইন, খোকন মাতুব্বর, ইমরান হোসেন, জসিম মোল্লা, ইয়াসিন মোল্লা, তরিকুল ইসলাম লায়েক, শিমুল মিয়া, মো. রাসেল, মামুন হোসেন, কাজী মতিয়ার রহমান, মোশারফ হোসেন মুসা, বেলায়েত হোসেন, কবির হোসেন, মো.মহিন, সোহেল রানা, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা যুবদলের পক্ষে হাসান আশরাফ বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নেতৃত্বে এ কর্মসূচি পালন করছি। তিনি আরও বলেন, সব সময় যুবদল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতে ও যুব সমাজ কে সংগঠিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভুমিকা রাখবে যুবদল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button