sliderস্থানিয়

সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া বাজারে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছারউদ্দীন মাতুব্বরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুবদল নেতা ইমরান হোসেন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন উজ্জ্বল শিকদার।

এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা ইছহাক মাতুব্বর, অ্যাডভোকেট রেজাউল করিম, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইয়াদ আলী এবং সাবেক ইউপি সদস্য আবু ফকির। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোস্তফা কামাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button