sliderস্থানিয়

সালথায় ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ তামিম মোল্যা (২০) ও আল মাহমুদ (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় এলাকা থেকে সালথা থানার এসআই সমিত মজুমদার সহ একটি পুলিশ টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার  করে। 
গ্রেপ্তারকৃত তামিম উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের গোলপাড়া এলাকার কাউছার মোল্যার ছেলে ও আল মাহমুদ ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের আফজাল হোসেন মাতুব্বরের ছেলে। 

সালথা থানার উপপরিদর্শক উজ্জল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মুন্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button