Uncategorized

সামাজিক সহিংসতা প্রতিরোধ ও সরকারি সেবা প্রদানে আমরা দায়বদ্ধ

মানিকগঞ্জ থেকে সংবাদদাতা : “নারী পুরুষে বৈষম্য হ্রাস করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগানকে ধারণ করে মানিকগঞ্জের সিংগাইর অঞ্চলের কমিউনিটি পর্যায়ের নারী উন্নয়ন সমিতি ও বারসিক এর যৌথ অায়োজনে দাতা সংস্থা ওমেনস ওয়ার্ল্ড ডে অব প্রেয়ার জার্মান কমিটির সহযোগিতায় অাজ বায়রাতে বারসিক সিংগাইর রিসোর্স সেন্টার মিলনায়তনে বাল্য বিবাহ নারী নির্যাতনসহ সামাজিক সহিংসতা প্রতিরোধে নারীর ক্ষমতায়নসহ সরকারি সেবা প্রাপ্তির সহজ পন্থার লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সাথে সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংলাপ ও মতবিনিময় অনুষ্ঠানে বিশিষ্ট নারী নেত্রী অধ্যাপক শাহীন অাক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার রবিউল অালম উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শারমিন অাক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রওশন অারা বেগম,বায়রা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নাসরিন অাক্তার, সংরক্ষিত সদস্য ঝড়না বেগম,ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা বেগম নুরুন্নাহার, এছারাও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অাঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস, ধারণাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা অাক্তার ও অাছিয়া অাক্তার প্রমুখ।
বক্তারা সরকারি সেবা প্রাপ্তির নিয়ম কানুন বলেন এবং জোর দিয়ে বলেন বর্তমান সরকারের চলমান উন্নয়নের গতিতে ডিজিটাল বাংলাদেশের রুপরেখায় এখন অার কারো হক নষ্ট হবে না, সেবার সংশ্লিষ্ট অাওতাভুক্ত সকলকে অাগে ডাটা এন্টি অর্থাৎ অনলাইনে তালিকাভুক্ত হইতে হবে। ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিগুলো শক্তিশালী হইলে সাধারণ মানুষ অারো সেবা পাবে। তারপরও যপ কোন ধরনের সেবা সহ নারী নির্যাতন সংক্রান্ত যে কোন সমস্যায় ১০৯ ও ৯৯৯ ফোন করবেব এবং সরাসরি অামাদের কাছে অাসবেন। অামরা জনগণের সেবক,অাপনাদের সেবার জন্য অামরা দায়বদ্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button