সামাজিক সংগঠনের উদ্যোগে বিনা মূল্যে মাস্ক বিতরন
ঘিওর থেকে সুবীর কুমার সরকার
করোনার ২য় ঢেউ মোকাবেলা করি, সবাই মিলে মাস্ক পড়ি এই ¯েœাগানকে সামনে রেখে বানিয়াজুরী বাসস্ট্যান্ডে বিকাল ৪ ঘটিকার সময় সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিনামূল্যে মাস্ক বিতরন কর্মসূর্চী পালন করা হয় এতে অংশ নেয় তারেক মাসুদ মিশুক মুনীর স্মৃতি পরিষদ ও রেইনবো থিয়েটার।
করোনার ২য় ঢেউ মোকাবেলায় বানিয়াজুরীর সামাজিক সংগঠন ও বারসিক যৌথ উদ্যোগ গ্রহন করেন শীতের ২ মাস জনগনকে সচেতন করতে বিনামূল্যে মাস্ক বিতরন অব্যহত রাখবে, রাস্তা ঘাটে চলাচলের সময় মানুষ মাস্ক ব্যাবহার ভুলে যায় তাই জনসাধারনকে সচেতন করতে শীতের মৌসুমে মাস্ক বিতরন কর্মসুচীর মাধ্যমে সচেতনামূলক কর্মসূচী চালিয়ে যাবে, রেইনবো থিয়েটারের সভাপতি গিনি আলম বলেন আমাদের করোনা সচেতনা মুলক প্রচারনা অব্যহত থাকবে, মানব বন্ধন ও হ্যান্ড মাইক দিয়ে জনসাধারনকে সচেতন করায় এখন মানুষ মাস্ক ব্যাবহার করেন, কেউ বাড়ি হতে মাস্ক আনতে ভুলে গেলে ফিরে গিয়ে মাস্ক নিয়ে আসে, তাই আমাদের এই বিনামূল্যে মাস্ক বিতরন শীতের ২ মাস অব্যহত থাকবে। তারেক মাসুদ মিশুক মুণীর স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক রিপন আনছারী বলেন আমরা করোনা ২য় ধাপ মোকাবেলা করতে বিনামূল্যে মাস্ক বিতরন চালিয়ে যাচ্ছি আমরা শিক্ষক, ব্যাবসায়ী , নিবার্চনের প্রার্থীদের নিকট হতে মাস্ক সংগ্রহ করে বিতরন চালিয়ে যাচ্ছি।
আমি মনে করি আমাদের এমন উদ্যোগ থেকে আরো সামাজিক সংগঠন এগিয়ে আসবে তাহলে আমরা শীতের ২ মাস ভাল থাকতে পারবো, করোনার ভ্যাকসিক না আসা পর্যন্ত আমাদের এমন উদ্যোগ সবাইকে নিতে হবে, মানববন্ধন ও আলোচনা শেয়ে সকলে মিলে হ্যান্ড মাইক দিয়ে করোনার সচেতন হতে সচেতন করেন ও যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক পড়িয়ে দেয়া হয় এবং মাস্ক পড়তে সচেতন করা হয়, এলাকার লোকজন, পথচারী , গাড়ী চালক, রিক্রা চালক , ভ্যান চালক, অটো চালক সকলে এমন উদ্যোগ কে স্বাগতজানায়।




