Uncategorized

সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে প্রবীণ দিবস পালিত

সাভার সংবাদদাতা : ‘বয়স বৈষম্য নিরসন করুন’ এই স্লোগানকে সামনে ধারণ করে আনন্দঘন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সাভারে বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল প্রবীণদের নিয়ে সাভার গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের পিএইচ ভবনে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ ও চিকিৎসাসেবা, সাংস্কৃতিক ও সম্মাননা প্রদানের কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে সাভার গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল থেকে বাসযোগে কয়েক শতাধিক প্রবীণ বর্ণাঢ্য র‌্যালি নিয়ে জাতীয় স্মৃতিসৌধের সামনে উপস্থিত হন। এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে প্রবীণ-নবীনরা নৃত্য উৎসবে মেতে ওঠেন। প্রবীণরা ব্যাপক উদ্দীপনার মধ্যে দিয়ে ধারণ করেন বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড।
গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের কর্মকর্তারা জানান, প্রবীণরা সমাজেরই অংশ। প্রবীণদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করে তাদের শেষ জীবনটা সুন্দরভাবে কাটানোর দায়িত্ব প্রতিটি নাগরিকের। দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ ও চিকিৎসা প্রদান, দুপুরে ভোজনসহ বিকেলে সাংস্কৃতিক ও সম্মাননা প্রদানের মধ্যে শেষ হয় আন্তর্জাতিক এই দিবসটি উদযাপন।
গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের বলেন, জাতিসঙ্ঘ ঘোষণা অনুযায়ী বাংলাদেশে ৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের প্রবীণ বলে অভিহিত করা হয়। তাই তাদের নিয়ে এই ব্যতিক্রমধর্মী আয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button