সাভারে র্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোহেল রানা,সাভার (ঢাকা): ঢাকার সাভারে এক মাদক ব্যবসায়ীকে ৩১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: সালমান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে সাভারের আনন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজা, মাদক পরিবহণে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার এবং ০৫ টি মোবাইলসহ মাদক কারবারি মোঃ সালমানকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সালমান বেশ কিছুদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো । এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




