slider

সাভারে বাসচাপায় নারী নিহত

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : ঢাকার সাভারে বাসচাপায় রহিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ( ২৯ এপ্রিল ) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজার ট্রাক টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম (৪৫) সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়নের বড়দেশী পূর্বপাড়া গ্রামের মৃত নাসের উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রহিমা বেগম নামে এক নারী রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশ্যে দ্রুত গতিতে আশা সাভার পরিবহন লিঃ এর একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ট্রাক টার্মিনাল এলাকায় তাকে চাপা দেয়। স্থানীয়রা ওই নারীকে দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুর রহিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button