সাভারে ক্ষতবিক্ষত যুবকের লাশ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের ভাকুর্তা থেকে থেকে এক যুবকের গলাকাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।
বুধবার (২৮ ডিসেম্বর) বিষয়টি জানান সাভার মডেল থানা ও আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: হারুন-অর-রশিদ।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ভার্কুতা ভাঙ্গা ব্রিজের উত্তর পাশের সরকারি পুকুরের পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ভার্কুতা ভাঙ্গা ব্রিজের উত্তর পাশের সরকারী পুকুরের পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে গলাকাটার ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সাভার মডেল থানা ও আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: হারুন-অর-রশিদ বলেন, নিহতের পরিচয় শনাক্ত করতে থানা পুলিশ, পিবিআই ও সিআইডি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।



