slider

সাবেক সচিব রকিব উদ্দিন আহমেদ এর ইন্তেকাল, দাফন সম্পন্ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও দাউদকান্দি উপজেলার নবগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রকিব উদ্দিন আহমেদ এর জানাজার নামাজ বুধবার সকাল ৯.২০ মিনিটে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। তিনি বার্ধক্য জনিত কারনে (৮২) বছর বয়সে মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারস্থ মেয়ের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে স্ত্রী, ছয় মেয়ে ও এক পুত্র রেখে গেছেন। পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে জানাজার নামাজ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা করেন স্কুল প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নুরুল আমিন মোল্লা, জামাতা এএসপি হুমায়ূন কবির, বিদ্যুত শাহী সদস্য ডা. শাহজালাল, মালীগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন মিয়াজি, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ শাহজালাল, নবগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মনিরুল ইসলাম। জানাজায় ইমামতি করেন মুফতি মোঃ মোজাম্মেল হক। মালি গাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ, বিভিন্ন শিক্ষাঙ্গনের প্রধান শিক্ষক, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি সহ কয়েক হাজার মুসল্লী জানাজার জন্য স্কুল মাঠে সমবেত হয়ে রকিব উদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। প্রধান শিক্ষকের শোক বার্তা এদিকে নবগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মোর্শেদা বেগম, স্কুল প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক অতিরিক্ত সচিব মোঃ রকিব উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এক শোক বার্তায় তিনি মরহুম রকিব উদ্দিন আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার যেনো শোক সইতে পারে সেই তৌফিক প্রার্থনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button