slider

রাজারহাট দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাট উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে জনাব, আব্দুল জলিল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জনাব, আব্দুর রফিক নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে দলিল লেখকদের মোট ৬৬জন ভোটারের মধ্যে ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৩৯ ভোটে সভাপতি, পদে নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল জলিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জনাব আব্দুল হামিদ পেয়েছেন ২৫ ভোট। ৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব আব্দুর রফিক মন্ডল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জনাব আশরাফুল ইসলাম সাজু পেয়েছেন ২৬ ভোট । কোষাধ্যক্ষ পদে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব সন্তোষ কুমার রায় ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জনাব রেজাউল কবির রানা পেয়েছেন ১৮ ভোট।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, কুড়িগ্রাম জেলা সদরের সাব-রেজিষ্টার জনাব, সাদেকুর রহমান এবং নির্বাচন কমিশনার ছিলেন, রাজারহাট উপজেলা সাব-রেজিষ্টার জনাব ইয়াসির আরাফাত। নির্বাচনের ফলাফল ঘোষনার সময় রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button