সাপাহারে রিক কর্তৃক আত্নকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে কৈশোর কর্মসূচির আওতায় আত্নকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ ও উদ্যোক্তা তৈরীতে সহযোগীতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ টার দিকে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সাপাহার শাখার আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। সভাপতিত্ব করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সাপাহার শাখার এরিয়া ম্যানেজার মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান।
এসময় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সাপাহার শাখার কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান সহ কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।




