slider

কাপাসিয়ায় মাটিকাটা বন্ধে ইউপি চেয়ারম্যানের মাইকিং

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কৃষি জমি বাঁচাতে গত শনিবার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়বুর রহমান সিকদারের মহতী উদ্যোগে ফসলী জমি থেকে মাটি কাটা বন্ধে মাংকিং করেেেছন বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, বছরের পর বছর ধরে কাপাসিয়ার ফসলী জমি থেকে লালচে রঙয়ের দোঁয়াশ মাটি পাচার হচ্ছে, অবাধে বিক্রি হচ্ছে চড়া দামে। রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যবসায়ী মাটি পাচারের সাথে জড়িত। এতে কৃষি জমি অকৃষি হচ্ছে। ভেকু দিয়ে মাটি কেটে শত শত পুকুর বানানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান আয়বুর রহমান সিকদার বলেন, কৃষি জমি বাঁচাতে আমি মাটি কাটা বন্ধে মাইকিং করেছি। আমি জানি অনেকে অনেক মন্তব্য করবে তারপর আমি এই কাজটি করেছি। ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, চেয়ারম্যান আমাকে বলেছে, আজ থেকে মাটি কাটা বন্ধ।

নাম প্রকাশে অনিচ্ছুক বাগিয়া গ্রামের বাসিন্দা বলেন, শুনেছি, মাটি কাটা বন্ধে মাইকিং হয়েছে। তবে এখনো তরগাঁও ইউনিয়নের কান্দী পাড়া এলাকায় শীতলক্ষা নদীর চড় থেকে মাটি কাটা হচ্ছে। কৃষকেরা জানায়, মাটি দিলে টাকা পাওয়া যায় বলেই মাটি দিচ্ছি। কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বশাক জানায়, কৃষি জমি থেকে মাটি কাটা অবৈধ। ব্যক্তিগত জমি হইলেও পারবেনা। মাটি কাটা বন্ধে, আমরা চেষ্টা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button