Uncategorized

সাতক্ষীরায় করোনায় স্বামীর মৃত্যুর ৩৬ ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্ত্রী

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ৩৬ ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্ত্রী। সোমবার সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
সাতক্ষীরা জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকার বাসিন্দা স্বামী-স্ত্রী দুজনেই করোনা উপসর্গ থাকায় বাড়িতে চিকিৎসাধীন থেকে কয়েকদিন আগে নমুনা পরীক্ষা করতে দেন। কিন্তু রির্পোট পাওয়ার আগেই ২৭ জুন শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মারা যান ওই। ২৮ জুন রোববার তাদের স্বামী-স্ত্রীর দুজনেরই করোনা পজিটিভ রির্পোট আসে। স্বামীর মৃত্যুর ৩৬ ঘণ্টার মধ্যেই সোমবার ১টায় মারা যান স্ত্রী।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত হয়ে তারা দুজনেই বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত ৩৬ ঘণ্টার ব্যবধানে তাদের স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button