sliderস্থানিয়

সাটুরিয়ায় বিষাক্ত সাপের ছোবলে প্রাণ হারাল ২ সন্তানের জননী 

রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের খলিশা ডহুরা এলাকার স্বপ্না  আক্তার (৩২) নামের গৃহবধু সাপের ছোবলে মৃত্যুর অভিযোগ উঠেছে। 

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রান্না ঘর থেকে পাশে ঘষির মাচায় উঠে ঘষি আনতে গেলে নাম না জানা একটি সাপ হাতে ছোবল দেয়। সাপের ছোবল খেয়ে চিৎকার দিলে শ্বাশুড়ি আসমানী বেগম দৌড়ে এসে দেখে ছেলে বৌ ব্যথায় নীল হয়ে গেছে। তিনি পরিবারের লোকজনকে চিৎকার করে ডাক দেন। পরিবারের লোকজন এসে হাতের কনুইয়ের উপর দড়ি দিয়ে বেঁধে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। হাঁসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না আক্তার কে মৃত বলে ঘোষণা করেন। 

ইউপি সদস্য রমজান আলী জানান, সকালে মৃত্যুর খবর পেয়েছি। হাসপাতালে নেওয়ার পথেই রোগীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে পরিবারের লোকজন‌ মাচা থেকে খুঁজে সাপটিকে পিটিয়ে মারে। পুলিশ কে বিষয়টি অবহিত করেছেন কিনা জানতে চাইলে বলেন জানানো হয়নি।

স্বপ্না আক্তার,উপজেলার হেলাল উদ্দিনের স্ত্রী। তার সৌরভ (১২) নামের একটি পুত্র সন্তান ও সুমাইয়া (১৪) নামের একটি কন্যাসন্তান রয়েছে।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, মৃত্যুর খবর শুনেছি। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button