
রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নানা আয়োজনে মহান বিজয় ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সাটুরিয়া উপজেলা পরিষদ বাংলাদেশ চত্তরে নির্মিত শহীদ বেদিতে ভোরে তুপধ্বনি, পুষ্পমাল্য অর্পণ।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকাল ৭ টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন প্রথমে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সাটুরিয়া থানার অফিসার ইনর্চাজ,অফিসার ক্লাব, উপজেলা প্রশাসন, সাটুরিয়া প্রেসক্লাব, এবং সাটুরিয়া থানা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন ও সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারের নেতৃত্বে বিএনপি, যুবদল, শ্রমিক দল,সেচ্ছাসেবক, মহিলা দল সহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ শহীদ বেধীতে সম্মান জানান। পরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম,বালিয়াটি ঈশ^র চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কোচ কাওয়াজের সালাম গ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ এবং পায়রা ও বেলুন অবমুক্ত করেন নির্বাহী অফিসার। সংক্ষিপ্ত কুচ কাওয়াজ পদর্শন শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।




