sliderস্থানিয়

সাজেকের সার্বিক পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকের সার্বিক পরিস্থিতি, স্থানীয় জনগণের সমস্যা ও জননিরাপত্তা নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের মিনি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, রাঙ্গামাটি থেকে আগত ১০৬ নম্বর কামিলাছড়ি মৌজার হেডম্যান ভবতোষ দেওয়ান, ৩ নম্বর লংগদু মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমা এবং বিলাইছড়ি উপজেলার ১২৪ নম্বর নাড়াইছড়ি মৌজার হেডম্যান শান্তি বিজয় চাকমা। এ ছাড়া বিভিন্ন এলাকার হেডম্যান-কারবারি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা সভায় অংশ নেন।

সভায় সাজেকের বর্তমান পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা এবং জননিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থানীয় জনগণের সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলো সমাধানে সংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যা সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি হেডম্যান-কারবারীদের কার্যকর ভূমিকা রাখার বিষয়েও আলোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button