খেলা

সাকিবের ধারেকাছেও কেউ নেই, বললেন গিবস

প্রথমবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়িয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া। মূলত জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় আইসিসির দ্বারা নিষিদ্ধ তিনি। তবে তাকে নিয়ে পর্যবেক্ষণ করছেন বিপিএলে দায়িত্ব পালন করতে আসা কোচরা। তেমনি একজন সিলেট থান্ডার্সের প্রধান কোচ হার্শেল গিবস। তার মতে, স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সাকিবের ধারে কাছেও কেউ নেই।
বুধবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সিলেটের ঐচ্ছিক অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে এসে এই মন্তব্য করেন গিবস।
তিনি বলেন, ‘সাকিব অন্যদের চেয়ে একেবারেই আলাদা। অন্যদের চেয়ে তার খেলা বুঝার ক্ষমতাও ভিন্ন। এই কারণে সে অনেক ভালো করেছে। সে সব সময় পরিস্থিতি পড়তে পারে এবং গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। এই কারণে যেকোনো ফরম্যাটের ক্রিকেটে সে অনেক ধারাবাহিক।’
গত ওয়ানডে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব। তার ব্যাটিং কারিশমার বন্দনায় মেতে ছিলো গোটা ক্রিকেট বিশ্ব। গিবসের মতে, মানসিকতার দিক থেকে যথেষ্ট পরিণত সাকিব নিজের সামর্থ্যের জানান দিয়েছেন যথাযথভাবেই।
সিলেট থান্ডার্সের কোচের মতে, ‘সাকিবের খেলা এবং পরিস্থিতি বুঝার ক্ষমতা গত কয়েক বছরে অনেক উন্নতি হয়েছে। তার দিকে তাকিয়ে দেখুন। বিশ্বকাপেও সে যেভাবে খেলেছে তা অসাধারণ। সে কখনও মনে করে না যে প্রথম বল থেকে তাকে মেরে খেলতে হবে। তার ইনিংস শুরু করার ক্ষমতা দুর্দান্ত।’
সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান টোটকা দিয়েছেন স্থানীয় ক্রিকেটারদেরও। স্থানীয়দের ক্রিকেটে উন্নতি করতে সহযোগিতাও করবেন তিনি। গিবস বলেন, ‘স্থানীয় ক্রিকেটারদের খেলাটিকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য উন্নতি করা দরকার। এটাই হলো মানসিক দিক। এই ব্যাপারে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আমি যদি তাদের কথা বুঝতে পারি তাহলে অবশ্যই সাহায্য করতে পারবো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button