জাতীয়শিরোনাম

সাংবাদিক মিজানুর রহমান খান অসুস্থ : দোয়া চেয়েছে পরিবার

সিনিয়র সাংবাদিক, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান গুরুতর অসুস্থ। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসডিইউতে চিকিৎসা নিচ্ছেন তিনি। ফুসফুসে সংক্রমণ ও অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে হাই ফ্লো অক্সিজেন দেয়া হচ্ছে। মিজানুর রহমান খানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে তার পরিবার। গত ৪ঠা ডিসেম্বর করোনা আক্রান্ত হন সাংবাদিক মিজানুর রহমান খান। প্রথমে তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ১০ই ডিসেম্বর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মিজানুর রহমান খানের ছোট ভাই মসিউর রহমান খান জানান, ফুসফুসের সংক্রমের কারণে অক্সিজেন ঘাটতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button