slider

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম,দৈনিক মানব জমিন ও একাত্তর টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ঢাকা জেলার কেরানীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কেরানীগঞ্জ প্রেসক্লাব।

বুধবার (২১জুন) সকাল ১০.৩০ মিনিটে কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা শফিক চৌধুরী, প্রবীন সাংবাদিক সাইফুল ইসলাম, মো. ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপ্লব,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, ইকবাল হোসেন রতন, এরশাদ হোসেন, নাজিম উদ্দিন ইমন, মোঃলিটন খান, আরিফুল ইসলাম, আশিক নূর, মাসুদ রানা মুন,নাসির উদ্দিন টিটু, মো. শাহিন প্রমূখ।
এসময় বক্তব্যে এ হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামিদেরকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে মামলার নিষ্পত্তির দাবি জানানো হয় এবং সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তদের আরো কঠোর হওয়ার আহবান জানান সিনিয়র সাংবাদিকরা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button