সাংবাদিকদের সাথে ঢাকা জেলার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) ।
৩০ আগষ্ট (মঙ্গলবার) বিকেল ৫ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে ঢাকা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) সাথে কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জঙ্গি ও সন্ত্রাস দমন, মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন, সড়ক, মহাসড়কে চাঁদাবাজি রোধে পুলিশি পেট্রোলিং জোরদারকরণ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশিং ব্যবস্থা গ্রহন, চুরি ডাকাতি রোধে পুলিশের টহল জোরদার করা সহ গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করার কথা বলেছেন নবাগত পুলিশ সুপার মহোদয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হেল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) সাজিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বিরা হাবিবা খান, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশিদ পিপিএম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ জামান, কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রায়হান খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দীর কেরানীগঞ্জ প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল এসময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র ও কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।




