জাতীয়শিরোনাম

সাংবাদিকদের জন্য আর্থিক প্রণোদনা, চিকিৎসা কেন্দ্র চাইলেন নাসিম

কর্মরত সাংবাদিকদের জন্য আর্থিক প্রণোদনা ও নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, করোনা যুদ্ধে ফ্রন্টফাইটার আজকের সাংবাদিক বন্ধুরা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শহর ও মফস্বল অঞ্চলে দিন-রাত জীবনের ঝুঁকি নিয়ে করোনা-সংক্রান্ত বিভিন্ন খবর, সরকারি ব্যবস্থাপনা, ত্রাণ তৎপরতাসহ চিকিৎসা-সংক্রান্ত সব সুবিধা-অসুবিধার সংবাদ মাঠে থেকে সংগ্রহ করছেন।
তিনি বলেন, ইতিমধ্যে দজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন এবং অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকেই অনেক অসুবিধার মধ্যে প্রতিনিয়ত সংবাদপত্র চালু রাখতে কাজ করে যাচ্ছে। দুর্ভাগ্যজনক এ পরিস্থিতিতেও করোনা আক্রান্ত সাংবাদিকদের জন্য সুনির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়নি।
এ অবস্থায় সাংবাদিকদের আর্থিক প্রণোদনার ব্যবস্থাসহ অন্য বিষয়গুলো কার্যকর করতে এগিয়ে আসতে তথ্যমন্ত্রীর প্রতি আবার অনুরোধ জানান মোহাম্মদ নাসিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button