খেলা

সর্বোচ্চ রানের রেকর্ড পাকিস্তানের

লন্ডনের ওভালের মাঠে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ফখর জামানের সেঞ্চুরির কল্যাণে ভারতের সামনে ৩৩৯ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর এটি। ওভালের মাঠে ওডিআই ম্যাচের রেকর্ড রান এটি।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি।
পাকিস্তানের ইনিংসের পর তিনি কোহলি হয়তো অনুশোচনা করছেন। হেরে গেলে তার সিদ্ধান্তের জন্য হয়তো তাকে সমালোচনার মুখে পড়তে হবে।
পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান ফখর জামান একটি নো বলের কারণে মাত্র তিন রানের মাথায় লাইফ পান। তবে তাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন তিনি। ১০৬ বলে ১১৪ ইনিংসে জামান ১২ টি চার এবং ৩টি ছক্কা মারেন।
এই টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেটে জামানের অভিষেক হয়েছে। কিন্তু পাকিস্তান জিতলে, তাকেই সেই কৃতিত্বের অন্যতম দাবিদার হিসাবে বিবেচনা করা হতে পারে।
মোহাম্মদ হাফিজ ৩৭ বলে ৫৭ রানের একটি ইনিংস করেন।
ভারতের বোলারদের সবাই আজ রান দিয়েছেন। ব্যতিক্রমী ছিলেন ভুবনেশ্বর কুমার। তার ১০ ওভারে ৪৪ রান দিয়েছেন যার মধ্যে দুটি ওভারে কোনো রান দেননি। বিশেষ করে ইনিংসের শেষদিকে তার টাইট বোলিংয়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা হাত খুলে পেটাতে পারেননি।
তবে ভারতের প্রধান শক্তি ব্যাটিং। তারপরও জিততে হলে আজ তাদের টুর্নামেন্টর সর্বোচ্চ রান করতে হবে এবং ওভালের মাঠে নতুন রেকর্ড করতে হবে।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button