শিরোনাম

সরিষাবাড়িতে বন্ধ জুট মিল চালুর দাবিতে বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ জুট মিল চালু, স্থায়ী ও সাধারণ শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।
মঙ্গলবার(৩ সেপ্টম্বর) দুপুরে আলহাজ্ব জুট মিলের শ্রমিকরা মিল গেটে মিটিং শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, আলহাজ্ব জুট মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সভাপতি জুলহাস উদ্দিন, সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, সদস্য বিপ্লব হোসেন, সিমু মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, অনতিবিলম্বে ২০১৮ সালের ২১ শে জুলাই হতে বন্ধ থাকা আলহাজ জুট মিলটি চালুসহ স্থায়ী ও সাধারণ ৪ হাজার শ্রমিকদের বকেয়া পাওনাদি মিল কর্তৃপক্ষ পরিশোধ না করে দেড় বছর যাবত মিলটি বন্ধ রেখেছে।
ফলে শ্রমিক কর্মচারীগণসহ প্রায় ৫০ হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। শীঘ্রই মালিকদের নিকট থেকে শ্রমিকের পাওনা বকেয়া আদায়ের জন্য জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসানের আশুদৃষ্টি কামনা করেছেন শ্রমিক নেতারা।
অন্যথায় কঠোর কর্মসূচী গ্রহণের হুশিয়ারী দেন।
এ দিকে মিলটি চালু ও মিল কর্তপক্ষের নিকট থেকে বকেয়া বেতন আদায়ে প্রশাসনের সহযোগিতা কামনা করে আলহাজ্ব জুট মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমানের যৌথ স্বাক্ষরিত প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্বারকলিপি দিয়েছেন।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button