Uncategorized

সরকারি সেবা যোগ্যরা ঘরে বসেই পাবে

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ :”সাংস্কৃতিক চর্চা করি,সেবামূখী ন্যায্যতার সমাজ গড়ি, নারী পুরুষে বৈষম্য হ্রাস করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই ধরনের বিভিন্ন স্লোগানকে সামনে রেখে আজ মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলে বারসিক বায়রা- সিংগাইর রিসোর্স সেন্টার মিলনায়তনে সকাল ১০ টায় সিংগাইর নারী উন্নয়ন সমিতি ও বারসিক এর যৌথ আয়োজনে সমাজে সাংস্কৃতিক চর্চা বৃদ্ধিসহ বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধে সেবাদানকারি ও সাংগঠনিক প্রতিনিধিদের সাথে সংলাপ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সংলাপ ও মতবিনিময়ে বায়রা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও সংগঠনের সভাপতি নারী নেত্রী শাহানাজ পারভিন এর সভাপতিত্তে¡ বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় কর্মসূচির ধারনাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার এবং স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়রা ইউনিয়নের টানা দুইবার নির্বাচিত চেয়ারম্যান জনাব দেওয়ান জিন্নাহ লাঠু। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজ সেবক জনাব আমিনুল ইসলাম, সিংগাইর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব পারভিন আক্তার, সংরক্ষিত ইউপি সদস্য সেলিনা আক্তার, সমাজ সেবক মো. জুয়েল মিয়া, দেওয়ান হাসানুল কবির উজ্জ¦ল,সাবেক ইউপি সদস্য ও উন্নয়নকর্মী গাজী শাহাদত হোসেন বাদল, বারসিক কর্মকর্তা শাহিনুর রহমান,বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তার প্রমুখ।
সমাজে সাংস্কৃতিক জাগরন বিকাশে অনুষ্ঠানের এক পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।সংক্ষিপ্ত কথামালায় অংশগ্রহন করেন-বারসকি সিংগাইর এলাকা সমন্বয়কারি শিমুল কুমার বিশ্বাস,নিরাভরন থিয়েটার এর সাধারন সম্পাদক শাহাদত সন্দিপন সায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ সনেট প্রমুখ। গানে গানে নারী পুরুষে বৈষম্য হ্রাস ও নারীর ক্ষমতায়নে কথা বলেন বায়রা সাংস্কৃতিক দলের কর্মী শাহিনুর রহমান, শ্যামল সাহা,গৌর সেন প্রমুখ।
সংলাপ ও মতবিনিময়ে প্রধান অতিথি দেওয়ান জিন্নাহ লাঠু বলেন এখন ডিজিটাল যুগ। হিসাব করে কথা ও কাজ করতে হয়। ইচ্ছে করলেই অনিয়ম দুর্ণীতি করা যায় না। কম্পিউটার মিথ্যা কথা,ভুল তথ্য,ভুল বানান গ্রহন করেন না। সকল প্রকার ভাত অনলাইন মাধ্যমে হয়। আমরা স্বাক্ষর ও অনুমোদন করি। নিয়মের বাইরে কিছু করা সুযোগ নেই। ঢালাওভাবে একসময় আমরাও অভিযোগ করতাম,এখন এটি করার সুযোগ নেই। দেশ এগিয়ে যাচ্ছে বাল্য বিবাহ দিয়ে সন্তানের ক্ষতি করবেন না। ছেলেমেয়েদের লেখাপড়া করিয়ে যোগ্য করে গড়ে তুলতে হবে। এখানে কারো অর্থনৈতিক সংকট থাকলে বই খাতা কলম,পোশাকের ঘাটতি, যোগ্য বিবাহে অর্থ সংকটে আমি আপনাদের পাশে থাকবো। বাাড়িতে ছেলেমেয়েদের সাথে গান কবিতা,চিত্রাংকন,খেলাধুলাসহ সাংস্কৃতিক চর্চা করবেন। আমরা আপনাদের সকলের সহযোগীতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক প্রগতিশীল ধারায় সোনার বাংলা গড়তে চাই। বক্তারা আরো বলেন সরকরি সেবা যোগ্যরা ঘরে বসেই পাবে অযোগ্যরা তদবির নিয়ে যহই ব্যাস্ত থাকুক না কেন তারা পাবে না।এছারাও আমরা নারী সবই পারি। নারী হয়ে পুরুষকে সাথে নিয়ে নারীর ন্যায্য অধিকারের পক্ষে লড়াই চালিয়ে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button