slider

সমবায় অফিসারকে লিগ্যাল নোটিশ পটিয়ায় সিএনজি সমিতির নির্বাচন নিয়ে সংঘর্ষের আশংঙ্কা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- পটিয়া অটোটেম্পু সিএনজি সমিতির নির্বাচন নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যেকোনো মূহুর্তে নির্বাচন নিয়ে সংঘর্ষের আশংঙ্কা রয়েছে। নির্বাচনে শ্রমিকদের একটি গ্রুপ ১২ পদে ১২টি মনোনয়ন ফরম জমা দিয়ে অন্যদের বাঁধা প্রদান করায় এ অসন্তোষ দেখা দিয়েছে। আগামী ৪জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন স্থগিত রেখে পূনরায় তফশীল ঘোষণা করার জন্য বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রশিদ পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি মোঃ রাসেল চৌধুরীকে লিগ্যাল নোটিশ দিয়েছে। নির্বাচনে সহ-সভাপতি প্রার্থী মোঃ লোকমান বাচা ও প্রচার সম্পাদক প্রার্থী মোঃ ফোরকানের পক্ষে এ লিগ্যাল নোটিশ প্রদান করে। লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল পটিয়া অটোটেম্পু, টেক্সি, ফোর স্ট্রোক (সিএনজি), মাহিন্দ্রা, রাবি, টাটা এইচ পরিবহন, কল্যাণ সমিতি নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। গত ১১ই মে মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন ছিল। উক্তদিন দুপুর ১২টা থেকে বিভিন্ন পদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে শুরু করে। এ সময় সমিতির একটি সিন্ডিকেট গ্র“প সমবায় অফিসের সামনে সন্ত্রাসী বাহিনী নিয়ে দাড়িয়ে থাকে। এছাড়া ১২ পদে ১২ টি ফরম জমা দিয়ে অন্যদের ফরম জমা দিতে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে বাঁধা প্রদান করে। প্রতি পদে ৫ হাজার টাকা করে ৪১টি ফরম বিক্রয় হলেও প্রায় ২৩ জন প্রার্থী ফরম জমা দিতে পারেনি। এরমধ্যে প্রচার সম্পাদক প্রার্থী মোঃ ফোরকানের ফরমটি সন্ত্রাসীরা ছিড়ে ফেলে। ফরম জমা দিতে না ফেরে উক্ত দিন বিকেল ৩টায় সমবায় কর্মকর্তাকে বিক্ষুদ্ধ শ্রমিকেরা মৌখিকভাবে জানালে তিনি কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে শ্রমিকেরা বিষয়টি হুইপ সামশুল হক চৌধুরী এমপিকে জানালে তিনি ইউএনও ও ওসিকে লিখিতভাবে জানানোর পরামর্শ দেন। এতে শ্রমিকেরা ইউএনও ও ওসিকে লিখিতভাবে জানালে, ইউএনও এসিল্যান্ড পটিয়াকে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে বলেন। এসিল্যান্ড উক্ত নির্বাচন প্রহসনের নির্বাচন এবং উক্ত নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে মর্মে উলে−খ করে প্রতিবেদন দেন। উক্ত সমিতিতে ১৮শ ভোটার রয়েছে। নির্বাচনকে ঘিরে যেকোন মূহুর্তে সংঘর্ষের আশংঙ্কা করছে সমিতির লোকজন ও এলাকাবাসী। উলে−খ্য, এ সমিতির নির্বাচন নিয়ে এর আগেও ২ বার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button