আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সমকামী বিয়েকে বৈধ করলো তাইওয়ান

সমকামী বিয়েকে বৈধতা দেয়া হলো তাইওয়ানে। এশিয়ায় প্রথম দেশ হিসেবে তাইওয়ান সমকামী বিয়ের অনুমোদন দিলো। শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটের মাধ্যমে সাংবিধানিকভাবে এ রায় কার্যকর করা হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়।
এর আগে ২০১৭ সালে দেশটির সাংবিধানিক আদালতও রায় দিয়েছিলো- সমলিঙ্গের নারী/পুরুষের বিয়ে করার অধিকার রয়েছে। আদালত ২ বছরের সময়সীমা বেঁধে দিয়েছিল এবং চলতি মাসের ২৪ তারিখের মধ্যে পরিবর্তনটি পাস করতে হতো।
পার্লামেন্ট সদস্যরা এই বিয়ের বৈধতা দানে ৩টি বিল নিয়ে কথা বলেন। এরপর একটি বিলে সম্মত হয়ে আইন পাশ হয়। ঐতিহাসিক এই রায়ে তাইওয়েনের পার্লামেন্ট ভবনের সামনে শত শত সমকামী অধিকার কর্মী জড়ো হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button