পতাকা ক্যারিয়ার

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৬৮- ‘কৌতুহলী হোন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৬৮ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৬৮- ‘কৌতুহলী হোন’
কৌতুহল বর্তমান সময়ে মানুষের মনের একটি গুরুত্বপূর্ণ দিক। এর সঙ্গে মিলিত আছে প্রশ্ন করা, খোঁজা এবং আপনার পাশে যা যা আছে তা নিয়ে মুক্তমনা হওয়া। একটা ব্যাপার কেন ঘটছে, তা জিজ্ঞেস করা। এসব কাজ করে আপনি নিজের জীবনকে অর্থ এবং মূল্য যোগাচ্ছেন। এতে করে আপনি মুক্তমনা হওয়ার পথে হেঁটে চলেছেন।
আমরা সকলেই কৌতুহলী হয়েই জন্ম নিয়েছি। একটি শিশুকে দেখলেই আপনি ব্যাপারটা আরো সহজভাবে বুঝবেন। স্কুলে পড়াশোনা এবং বাবা-মায়ের সঠিক পরিচর্যায় একটি শিশু অধিক কৌতুহলী হয়ে ওঠে। গবেষকেরা সেজন্য বলেন বাচ্চাদের প্রশ্ন করার অনুমতি দিতে এবং তারা নিজেরাই যেন নিজেদের উত্তর খুঁজে বের করে। এতে করে তারা একেকজন নিজেদের মূল্য উপলব্ধি করতে পারে।
আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান তবে আপনাকে কৌতুহলী হবার ব্যাপারটা রপ্ত করতে হবে। আপনার ভেতরের শিশুবৃত্তিকে জাগ্রত করতে হবে। নিজেকে এগুলো জিজ্ঞেস করুন-
* আমি এটি কিভাবে আরো সহজ ও সুন্দর করতে পারবো?
* আমি নতুন কোন উপায়ে কিভাবে এ সমস্যার সমাধান করতে পারবো?
* আমি এ কাজটিকে কিভাবে আরো একটু উপভোগ্য করতে পারবো?
* আমি বৈশ্বিকভাবে কিভাবে এটিকে গ্রহণযোগ্য করাতে পারবো?
সাবলীলভাবে প্রশ্ন করতে শিখুন
উত্তর খোঁজার জন্য খুব তাড়াহুড়ো করবেন না। ড্যানিয়েল উইলিংহ্যাম , একজন বিজ্ঞানী বলেছেন ‘আমরা যেকোন কিছুর উত্তর খুঁজতে এতো তাড়াহুড়ো করি যে প্রশ্নের গভীরতাই পরিমাপ করতে পারি না’। কৌতহুলী হবার কারণে আপনি বেশ দারুণ কিছু প্রশ্নের উত্তর রপ্ত করতে পারবেন যেটি গুগলও পারবে না কখনো। কৌতূহলী হবার দরুণ আপনার ভেতর জ্ঞানের সঞ্চার হয় যেখানে সুন্দর উপসংহার এবং ব্যাখ্যা থাকে।
বিরক্তিবোধকে বিদায় জানান
আশেপাশের সবকিছুর সঙ্গে একাত্ম হয়ে থাকার জন্য নিজেকে প্রশিক্ষণ দিন। বিরক্তিবোধকে কোনভাবেই মনের ভেতর জায়গা দেবেন না। মাঝেমধ্যে অনেক মানুষের ভেতরে একা একা লাগা স্বাভাবিক। এজন্যেই নিজেকে ছোটখাটো বিরতি দিন। ফিরে এসে আবার ভিড়ে মিশে যান। যেকোন অনুষ্ঠান, কোলাহল ও আলোচনা থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করুন-
* অন্য কেউ খেয়াল করছে না এমন কিছু দেখছেন আপনি?
* এ আলোচনা কিভাবে আরেকটু উপভোগ্য করা যায়?
* মানুষকে দেখেই কিভাবে আপনি তার ব্যাপারে কিছু জানতে পারেন?
প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button