পতাকা ক্যারিয়ার

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন-৩২

‘নয়টা-পাঁচটা অফিস সময়ের মাঝে নিজেকে আটকে ফেলবেন না’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৩২ নম্বর বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।
অনুশীলন ৩২- ‘আপনি আপনার সময়সীমার চাইতেও বেশি কিছু’
জীবিকা নির্বাহের জন্য আপনি কী করেন? নতুন কোন মানুষের সঙ্গে দেখা হলে এ প্রশ্ন কতবার শুনতে হয় আপনাকে? এমন প্রশ্ন শুনলেই না চাইতেও আপনাকে আপনার চাকরী ও কাজ নিয়ে কথা বলতে হয়, তখন এমন মনে হয় যেন আপনি মানুষ হিসেবে কেমন সেটি কোন বিষয় না, আপনার কাজই মনে হয় সবকিছু! কিছু কিছু সময় এমনও হয়েছে যে আমি উত্তর দিয়েছি ‘আমি হেসে হেসে জীবন কাটাই’। কিন্তু এ উত্তরে অতৃপ্ত সকলেই।
আপনি যদি এমন কিছু মানুষের সংস্পর্শে থাকেন, যারা তাদের নিজ নিজ ক্যারিয়ারে অতিমাত্রায় সফল কিন্তু আপনি হয়তো গৃহিনী, শিক্ষার্থী কিংবা এ দুটোর মাঝখানে তাহলে নিঃসন্দেহে আপনি খুব ইতস্তত বোধ করবেন উত্তর দিতে।
কিন্তু কাউকে নিজ চাকরি সম্পর্কে বলে সত্যিই কী আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন। আপনি যদি চাকরীকেই জীবন মনে করে থাকেন তাহলে হয়তো আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট। অধিকাংশ মানুষই কিন্তু জীবনের তাগিদে চাকরী করেন। তারা শুধুমাত্র চাকরি নিয়েই সারাক্ষণ মাথা ঘামান না। তারা প্রত্যেকেই মনে করেন যে জীবনে তাদের অনেক কিছু করার আছে।
যে ব্যাপারটা প্রত্যেকের মনে রাখা উচিত সেটি হলো, কর্মক্ষেত্র বা কাজ আমাদের জীবনের একটি অংশ মাত্র। আমাদের পুরো জীবন নয়। আপনি যদি বলেন, আমি কর্মক্ষেত্রে খুব সফল কিংবা আমি শান্তিতে আছি, তবুও নিজেকে একটু জিজ্ঞেস করে দেখুন তো, সত্যিই আপনি দিন শেষে স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন কী?
আপনি যা, তা-ই প্রকাশ করুন
আপনি কেমন পরিচয়ে পরিচিত হতে চান তা আগে ঠিক করুন। অন্য মানুষের অগ্রাধিকার ভুলে খানিকটা সময় নিজেকে নিয়ে ভাবুন। ঝাঁ-চকচকে পদবীর চাকরী, যেগুলো অন্য অনেক মানুষকেই আকর্ষণ করে তা যদি আপনার ভালো না লাগে তবে কী করবেন? কোন জিনিসটি জরুরি আপনার কাছে?
সাফল্যেই সফলতা
এ ভুল ধারণাটি মাথা থেকে ঝেড়ে ফেলুন যে শুধুমাত্র কর্মক্ষেত্রে সাফল্যই আপনাকে অনন্য করে তুলবে। পরিবার গঠনে, আবাসস্থল পরিচর্যায়, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীর জন্য পড়াশোনা করায় এবং ছবি আঁকাতেও কিন্তু দারুণ সাফল্যের ছাপ পাওয়া যায়। নিজ যেকোন সাফল্যেই গর্ববোধ করুন, অন্যেরা কে কী মনে করলো কিচ্ছু যায় আসেনা। আমাদের সাধের এ পৃথিবী সত্যিই খুব বিরক্তিকর ও একঘেয়ে হয়ে যাবে যদি মানুষ শুধুমাত্র ক্যারিয়ার ও চাকরি নিয়েই চিন্তা শুরু করে দেয়!
আপনার জন্য কোনটি কার্যকর? বেছে নিন
নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটি দারুণ মেলবন্ধন করে নিন। নিচের ভাবনাগুলো কাজে লাগান-
*আপনি যদি খণ্ডকালীন চাকরি করেন তবে কি উপন্যাস লেখার জন্য উপযুক্ত সময় পাবেন?
*দুটো চাকরি একত্রে করলে কি আপনি আপনার স্বপ্ন পূরণে সচেষ্ট হতে পারবেন?
সুত্র:প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button