আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সন্ত্রাসবাদের প্রতি সমর্থন আমেরিকার সহজাত প্রবৃত্তি: প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, হুমকি-ধমকি, নিষেধাজ্ঞা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন আমেরিকার সহজাত প্রবৃত্তিতে পরিণত হয়েছে। তিনি নিজেদের ব্যবহারে পরিবর্তন এনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার দামেস্ক সফররত মার্কিন রিপাবলিকান সিনেটর রিচার্ড হেইডেন ব্ল্যাকের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান প্রেসিডেন্ট আসাদ। তিনি বলেন, বিশ্বে মতপার্থক্য সৃষ্টি ও অস্থিতিশীলতা সৃষ্টি৫র পরিবর্তে ওয়াশিংটন যদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করে তাহলে তা আমেরিকার সরকার ও জনগণের জন্য শুভ ফল বয়ে আনবে।
সাক্ষাতে বাশার আসাদের বক্তব্যের সত্যতা স্বীকার করে ব্ল্যাক বলেন, বিগত মার্কিন প্রশাসনগুলোর মধ্যপ্রাচ্য নীতি এ অঞ্চলের জনগণের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি করেছে এবং তারা কোনো অবস্থাতেই আমেরিকার ওপর নির্ভর করতে পারছে না।
সিরিয়ার বহু এলাকায় সন্ত্রাসীরা উৎখাত হয়ে যাওয়ার পর স্বাভাবিক জীবন শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর ব্ল্যাক। গোটা সিরিয়া অচিরেই সন্ত্রাসমুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন বলে খবর প্রকাশিত হওয়ার পর মার্কিন সিনেটরের সঙ্গে আসাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। ট্রাম্প অবশ্য ওই পরিকল্পনা করার কথা অস্বীকার করেছেন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ খবর সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানাননি।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button