সখীপুরে রাস্তার বেহাল দশা, চলাচলে দুর্ভোগ

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা টু ইন্দারজানী (শ্রীপুর রাজনীতি মোড় সংলগ্ন) যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে।
২০১১ সালে এই জনবহুল রাস্তাটি পাকাকরণ করা হলেও কিছুদিন না-যেতেই রাস্তাটির বেশকিছু জায়গায় ভাঙ্গা শুরু হয়ে যায়।
অনেকাংশে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সংস্কার ও মেরামত করা হলেও শ্রীপুর রাজনীতি মোড় সংলগ্ন বড়চওনা টু ইন্দারজানী রোডের পশ্চিম দিকের জায়গাটি কারোইরি নজর এড়াতে পারেনি।
এজন্য প্রথমে রাস্তার মাঝখানে সামান্য গর্ত সৃষ্টি হয় পরে এটা ভয়াবহ রূপ ধারণ করে জন দুর্ভোগ সৃষ্টি করছে।
প্রতিদিন এই জনবহুল রাস্তায় প্রায় ৩ লক্ষের অধিক লোকের যাতায়াত হয় এবং লক্ষাধিক অটোরিকশা, সিএনজি, পিকাপভ্যান এবং বড় ধরনের ভারি যান চলাচল করে। কারণ কয়েকশত গ্রামের মানুষের এটিই একমাত্র রাস্তা, যেখান থেকে কৃষকের উৎপাদিত কৃষি পণ্য ও জরুরি ঔষধ সরবরাহ করতে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকাসহ বিভাগীয় প্রধান শহর গুলোতে পৌঁছানোর একমাত্র রাস্তা বললেই চলে।
বর্তমানে এই জনবহুল রাস্তার বেহাল অবস্থা থাকায় মানুষের জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে ও গ্রামের উৎপাদিত কৃষি পণ্য রপ্তানিতে ব্যাঘাত ঘটছে বলে মনে করছেন অনেকেই।
জন দুর্ভোগ থেকে মুক্তি পেতে অতি দ্রুত সংস্কার ও মেরামতের দাবী স্থানীয় জনসাধারণের।
স্থানীয় জনসাধারণের জোর দাবি কর্তৃপক্ষের যথাযথ সুদৃষ্টি পেলে লাখ মানুষের জন দুর্ভোগ নিরসন সম্ভব।




