slider

সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু : আহত দুই

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ট্রাক্টর দিয়ে হাল চাষের সময় ট্রাক্টর মালিক রুস্তম আলী (৭০) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর চালক ও সানোয়ার হোসেন আহত হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকালে বড় চওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিন্নাখাইরা বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রুস্তম আলী বড়চওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিন্নাখাইরা বড়বাড়ির বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও বড়চওনা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আশরাফুল আলম জানান, ট্রাক্টর চালক চাষের জন্য জমিতে ট্রাক্টর নিয়ে গেলে জমির উপরে একটি তার ঝুলানো থাকে। ওই তার তিনি (রুস্তম আলী) কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পায়ের নিচে পানি থাকায় সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ সময় ট্রাক্টর চালক ও সানোয়ার হোসেন তাকে বাঁচাতে গেলে তারা আহত হন। তিনি আরো বলেন, সবাইকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রিপন জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পরে পরিবারের লোকজন লিখিত দিয়ে তাদের লাশ নিয়ে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button