slider

সখীপুরে ইট সলিং রাস্তা উদ্বোধন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে দুইটি ইট সলিং রাস্তার শুভ উদ্বোধন হয়েছে।
আজ (১৬ জুন)শুক্রবার সকালে সাপিয়াচালা বড় মসজিদ হতে বুড়ির চালা পুকুর পাড় পর্যন্ত ও বাঘের বাড়ি বাজারের পাকা রাস্তা থেকে বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক এর বাড়ি পর্যন্ত দুইটি ইট সলিং রাস্তার উদ্বোধন শেষে পরিদর্শন করে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার মোঃ শহিদুল ইসলাম রাজু, মোঃ সামাদ মেম্বার, সজুন, বাদল, আলমগীর হোসেন, শরাফত হাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিষণ বাস্তবায়ন “গ্রাম হবে শহর” তারই ধারাবাহিকতায় কাকড়াজান ইউনিয়নের প্রতিটি রাস্তা সংস্থারসহ নতুন রাস্তার কাজ চলমান রয়েছে। আশা রাখি খুব শীঘ্রই কাকড়াজান ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ।

এছাড়াও তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল সখীপুর এর জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জুলফিকার হায়দার কামাল লেবু’সহ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও প্রকৌশলী ফারজানা আলম এর জন্য দোয়া চান এবং তাদের উন্নয়ন কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button