সখীপুরে ইউপি নির্বাচনে ভোট পূনঃগণনার দাবিতে পরাজিত প্রার্থীর মানববন্ধন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নে ১৭ জুলাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৩টি কেন্দ্রে ভোট পূনঃগণনার দাবিতে বুধবার (২৬জুলাই) বেলা ১১টার সময় বড়চওনা বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম সরকার লাল (আনারস) এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, অবিভক্ত কালিয়া ইউনিয়নরে সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম সরকার লাল,নজরুল ইসলাম চৌধুরী,লাল মিয়া প্রমুখ।
বক্তারা ১নং কেন্দ্র কুতুবপুর,২নং কেন্দ্র শাপলার পাড় ও ৬নং নামদারপুর কেন্দ্রের পূনরায় ভোট গণনার দাবি করে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এছাড়াও তিনি এ বিষয়ে আদালতে মামলা করেছেন বলে জানান। এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি ভাবে বিজয়ী প্রার্থীকে শপথ না নেওয়ার অনুরোধ জানান তিনি।
এদিকে সমাবেশে বক্তারা বলেন, ৩ কেন্দ্রের পূনরায় ভোট গননা না হওয়া পর্যন্ত যা যা করনীয় তা তারা করবেন।
বক্তারা আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম সরকার লাল(আনারস)কে আ.লীগ ও প্রশাসন যৌথভাবে ষড়যন্ত্র করে ফেল করানো হয়েছে এবং শাপলার পাড় কেন্দ্রে ফলাফল প্রিজাইডিং অফিসার ঘোষনা না করে সাবেক জেলা পরিষদ সদস্য আ,লীগ নেতা গোলাম কিবরিয়া বাদল ঘোষনা করেছেন। এমনকি এজন্টেদের আটকে রেখেছেন।




