সখীপুরের নানা মসজিদ মাদরাসায় অনুদান দিলেন সৌদি নাগরিক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে নানা মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিয়েছেন সৌদি নাগরিক (কফিল) আহমেদ আবু নাসের।
জানা যায়, সখীপুর উপজেলার ৩ নম্বর গজারিয়া ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, পাথারপুর হাবলা চাঁন মাহমুদের বাড়ি সংলগ্ন একটি মসজিদ নির্মাণ ও কীর্ত্তন খোলা পল্টনপাড় মো: সিদ্দিক মিয়ার বাড়িসংলগ্ন একটি মসজিদ ও দু’টি মসজিদ-মাদরাসার জায়গা চিহ্নিত করেন। বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে চল্লিশটি পানির মটার ব্যবস্থা করেন। মসজিদ, মাদরাসা ও মটার নির্মাণের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে এ অর্থ সহায়তা দেন সৌদি নাগরিক আহমেদ আবু নাসের। এ সময় তিনি পরে আরো অনুদান দেবেন বলে আশ্বস্ত করেন।
সৌদি নাগরিক আহমেদ আবু নাসের বলেন, মো: সিদ্দিক মিয়া ও ইউসুফ মিয়ার সহযোগিতায় আমি বাংলাদেশে আসতে পেরেছি। আমি চারটি মসজিদ, মাদরাসা ও চল্লিশটি পানির মটার দিয়েছি।
তিনি আরো বলেন, আমার পরিবারের সকলের নামে একটি করে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও পানির মটার দেয়া হবে। আমি প্রতিবছর বাংলাদেশে আসব, বাংলাদেশের মানুষ খুবই ভালো মানুষ। বাংলাদেশের মসজিদ, মাদরাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানির মটার দিয়ে যাব ইনশাআল্লাহ।
নিজের ব্যক্তিগত তহবিল থেকে মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দেয়ায় ৩ নম্বর গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন ইউনিয়নের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান।



