বিনোদন

সই জাল করে সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা সরাতেন রিয়া

সুশান্তকে অবচেতন করে রেখে, তার সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন রিয়া চক্রবর্তী! সম্প্রতি ইডির জেরায় এমনটাই জানিয়েছেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, ইডি’র জেরার মুখে ভেঙে পড়েন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী। রিয়ার বিরুদ্ধে তিনি রাজসাক্ষী হতেও সম্মত হয়ে যান বলে খবর।
জানা যায়, শ্রুতি মোদী ইডির জেরায় জানিয়েছেন, সুশান্তকে প্রায় ৩ মাস ওষুধ দিয়ে অচেতন করে রেখেছিলেন রিয়া। সেসময়ই সুশান্তের সই নকল করে তার অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা সরিয়ে নেন তিনি। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সুশান্তের প্যানকার্ড সহ কোম্পানি বেশ কিছু কাগজপত্র। পুরনো কাগজপত্রে থাকা সুশান্তের সইয়ের সঙ্গে তার সাম্প্রতিক কালের বেশ কিছু সই মিলছে না বলে দাবি করা হচ্ছে।
প্রসঙ্গত রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত। তার সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে ইডি। এখন পুরো বিষয়টিই ইডি-র তদন্তাধীন রয়েছে। তবে সুশান্ত মৃত্যুর ঘটনায় সিবিআই, মুম্বাই পুলিশ, নাকি বিহার পুলিশকে তদন্ত করবে তা সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button