শিরোনামশীর্ষ সংবাদ

সংসদের মুলতবি বৈঠক বসছে রোববার

টানা আটদিন বিরতির পর কাল রোববার বিকেল ৫টায় আবার বসছে জাতীয় সংসদের মুলতবি বৈঠক।
এ অধিবেশনেই গত ২৯ জুন চলতি অর্থবছরের বাজেট পাস হয়।
এরপর অধিবেশনের বৈঠক কাল বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়।
এদিকে চলতি সপ্তাহেই অর্থাৎ আগামী ১৩ জূলাই বৃহস্পতিবার এ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৩০ মে চলমান দশম জাতীয় সংসদের ১৬তম ও বাজেট অধিবেশন শুরু হয়। ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ অর্থবছরের বাজেট পেশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button