খেলা

শ্রীলঙ্কা সিরিজে নেতৃত্বে মাশরাফি, অনিশ্চিত সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা।
তবে সিরিজে সাকিব আল হাসানের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। অন্যদিকে বিয়ের জন্য ৫ আগস্ট পর্যন্ত ছুটি নেওয়ায় সিরিজে থাকছেন না উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস।
শুক্রবার বিসিবির নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সাংবাদিকদের জানান, ‘দ্রুতই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড চূড়ান্ত করা হবে। সাকিব এখনো অনিশ্চিত। সে বিশ্রাম চেয়েছে। বিয়ের কারণে সিরিজে থাকছে না লিটন।’
সংবাদ সংস্থা ইউএনবি জানায়, ব্শ্বিকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাশরাফি। সমস্যা থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী বিসিবি।
‘শ্রীলঙ্কা সিরিজের আগে মাশরাফির ফিটনেস পরীক্ষা করা হবে,’ বলেন বাশার।
মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকসহ কয়েকজন ক্রিকেটার বিভিন্ন ইনজুরিতে ভুগছেন। শ্রীলঙ্কা সিরিজের আগে তাঁদেরও ফিটনেস পরীক্ষা করা হবে।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। ২৮ ও ৩১ জুলাই বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিরিজের সব ম্যাচই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট দল আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button