খেলা

নতুন রেকর্ড গড়লেন তাইজুল

বাংলাদেশের লেগস্পিনার তাইজুল ইসলাম দারুণ ফর্মে আছেন। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাতটি হানেন বাঁহাতি এই লেগস্পিনার। এদিন ক্যারিবীয় ওপেনার কিয়েরন পাওয়েলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল। সেই সাথে এই উইকেটটি নেওয়ার মধ্য দিয়ে নতুন এক রেকর্ড গড়েন তাইজুল।
চলতি বছরে এটি তার ৩৪তম উইকেট। এর মধ্য দিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে তিনি হয়ে গেলেন এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ উইকেট শিকারি । এর আগে এই রেকর্ডটি ছিল মোহাম্মদ রফিকের। ২০০৩ সালে ৩৩ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার।
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টেই রেকর্ডটি হতে পারতো তাইজুলের। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পেলেই হতো। কিন্তু তা আর হয়নি। তাই অপেক্ষা বেড়েছিল তাইজুলের।
অবশেষে চট্টগ্রাম টেস্টে বল করতে এসেই রেকর্ডটি নিজের করে নিলেন ২৭ বছর বয়সী এই লেগি। চলতি বছরে এখন পর্যন্ত ৬ টেস্টে ১০ ইনিংস বোলিং করেছেন তাইজুল। এর মধ্যে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনবার, ১০ উইকেট পেয়েছেন একবার।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের। ২০০৫ সালে ১৫ টেস্টে ৩০ ইনিংসে ৯৬ উইকেট নেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button