উপমহাদেশশিরোনাম

শ্রীনগর বিমানবন্দরে হামলায় নিহত ৩

ভারত শাসিত কাশ্মীরে আধা-সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলায় এক সৈন্য ও দুই হামলাকারী নিহত হয়েছেন। এ ছাড়া আধা-সামরিক বাহিনীর তিন সদস্য আহত হন।
আজ মঙ্গলবার ভোররাতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা এই হামলা চালায় বলে ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে।
কর্মকর্তারা জানান, শ্রীনগর বিমানবন্দরের কাছে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ঘাঁটিতে গ্রেনেড ও বন্দুক হামলা চালায় বন্দুকধারীরা।
পুলিশের মহাপরিদর্শক মুনীর আহমেদ খাঁন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের পাল্টা হামলায় দুই বন্দুকধারী নিহত হয়েছেন। একজন এখনো সেখানে অবস্থান করছে।’
হামলার কারণে বিমানবন্দর যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। কোনো গাড়ি এবং সাধারণ মানুষকে ওই পথ দিয়ে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছে বিমান পরিষেবাও।
উল্লেখ্য, গত শনিবারই জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তের কাছে পাক সুড়ঙ্গের সন্ধান পাওয়ার দাবি করেছিল বিএসএফ। ১৪ ফুটের সুড়ঙ্গটি পাকিস্তানের দিক থেকে খোঁড়া হয়েছিল বলে দাবি করা হয়। সুড়ঙ্গের পাশাপাশি তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র এবং খাবার।
উল্লেখ্য, ১৯৪৭ সালে ব্রিটিশ উপনেবিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্ত করা হলেও দুই দেশই পুরো কাশ্মীরকে তাদের নিজেদের ভূ-খণ্ড বলে দাবি করে আসছে।
ভারতীয় নারীদের সম্পর্কে ভয়ঙ্কর কথা বললেন বিজেপির এমপি
অতীতে তিনিও শ্লীলতাহানির শিকার হয়েছেন। এমনই দাবি করলেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিজেপি এমপি পুনম মহাজন।
রোববার, আইআইএম আহমদাবাদে বক্তব্য রাখতে গিয়ে মহাজন জানান, একটা সময় ছিল যে তার গাড়ি চড়ার ক্ষমতা ছিল না। তখন তিনি ওরলি থেকে ট্রেনে চেপে ভার্সোভায় যেতেন ক্লাস করতে। ওই নারী এমপির দাবি, কেউ কেউ তার দিকে কুরুচিপূর্ণ ইঙ্গিত সহকারে দেখত।
যদিও মহাজন জানান, বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি। নিজেকে খারাপও মনে করেননি। কারণ, এই পৃথিবীতে প্রায় সকল মহিলাকেই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়।
উত্তর মুম্বইয়ের এমপি বলেন, প্রত্যেক ভারতীয় মহিলার সম্পর্কে কোনো না কোনো খারাপ কথা বলা হয়েই থাকে। অথবা অশালীনভাবে স্পর্শ করা হয়। কিন্তু এধরনের ঘটনা ঘটলে, নিজেকে ঘৃণা করাটা সমাধান নয়।
তবে, এর পাশাপাশি, জীবনে ইতিবাচক দিকও রয়েছে। যেমন নারী ক্ষমতায়ণে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় এগিয়ে ভারত। মহাজন বলেন, আমাদের দেশে মহিলারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পদে এসেছেন। কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো মহিলা প্রেসিডেন্ট পায়নি।
পরনের জোব্বা দিয়ে আগুন নিভিয়ে ভারতীয় চালকের প্রাণ বাঁচালেন মুসলিম মহিলা
উপস্থিত বুদ্ধির জোরে জলন্ত ট্রাকের মধ্যে থেকে বের করে এক ভারতীয় চালকের প্রাণ বাঁচালেন সংযুক্ত আরব আমিরাতের এক মুসলিম মহিলা।
ঘটনায় প্রকাশ, হাসপাতালে বন্ধুকে দেখে বাড়ি ফিরছিলেন জওয়াহের সেফ আল কুমায়িতি নামে এক বছর বাইশের মহিলা। পথে, রাস আল-খাইমা শহরের কাছে তিনি দেখেন দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে দুটি ট্রাকেই আগুন লেগে যায়।
কুমায়িতির কানে আসে, একটি ট্রাক থেকে কেউ একজন চিৎকার করে বাঁচানোর আর্তি করছেন। সঙ্গে সঙ্গে সঙ্গী বন্ধুর পরনের জোব্বা নিয়ে তিনি ছুটে গিয়ে আগুন নিভিয়ে চালককে বের করে আনেন। পুলিশ জানিয়েছে, ওই চালকের নাম হরকিরিত সিংহ।
কুমায়িতি বলেন, আমি গিয়ে দেখি, ওই চালক পড়ে রয়েছে। ওর গায়ে আগুন লেগে রয়েছে। ওর শরীরে কোনো কাপড় ছিল না। আমি জোব্বা দিয়ে তাকে ঢেকে দিই। কুমায়িতি যোগ করেন, ওই চালক তাকে জানান, তিনি মরতে চান না। মহিলা তার সঙ্গে কথা বলে শান্ত হতে বলেন।
কিছুক্ষণের মধ্যেই পুলিশ, অ্যাম্বুলেন্স ও প্যারামেডিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই চালককেই হাসপাতালে নিয়ে যান। কুমায়িতি জানান, ওই ব্যক্তির প্রাণ বাঁচাতে পেরে তার ভালো লাগছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button