খেলা
শেষ ম্যাচেও হারলো বাংলাদেশের মেয়েরা

নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপপর্বে প্রথম টানা তিন ম্যাচ হারের পর শেষ ম্যাচেও জয় পেল না বাংলাদেশের মেয়েরা। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছে ৩০ রানে।
বাংলাদেশ সময় সোমবার সকালে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকাকে ১০৯ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে বাংলাদেশ করেছে ৭৯।
এ ৭৯ রানই টুর্নামেন্টের চার ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ! আগের তিন ম্যাচে স্কোর ছিল পাকিস্তানের বিপক্ষে ৪৬, ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও শ্রীলংকার বিপক্ষে ৭২।




